ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত
ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিসার আখলাকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মনববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে জেলা সমাজসেবা কার্যালয়। এতে অংশ নেন সমাজ সেবা কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি শিশু পরিবারের সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রকল্প অফিসার মিজানুর রহমান, কুমারী ইউপি সদস্য মহাবুল ইসলাম, নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং’র শিক্ষক আব্দুল কাদের। সমাজ সেবা অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আরতী রানী দত্ত, অফিস সহকারী মনির উদ্দিন, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হাসান পলাশ, মাজহারুল ইসলাম, আজিজুল হক, জামাল উদ্দিন, খোদা বক্স, সালমা খাতুন, আজিবার রহমানসহ উপজেলার ১২টি এতিমখান লিল্লাহ বোর্ডিং’র শিক্ষক ও ছাত্রবৃন্ধ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমানের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ মানবনন্ধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেনসহ বিভিন্ন এতিখান ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ এতিমখানার ছাত্র-ছাত্রীরা।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিসার আখলাকুর রহমানের উপর হামলাকারীদের আটককৃত গডফাদার এবং পলাতক দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবননগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মনোহরপু ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, মাসুদুর রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসূচীতে জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা সমাজ অফিসার মমিনুর রহমান, শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, জেলা অফিসের সমাজ সেবা অফিসার (রেজিষ্ট্রেশন) সুমনা শারমিন, সরকারি সরকারি শিশু পরিবার (বালিকা) উপ-তত্বাবধায়ক শান্তা শ্যামলী মনিষাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সমাজসেবা অফিসার আখলাকুর রহমানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। গত ৩ জুন বিকেলে উপজেলা হাজী গুলশান আরা শিশু সদন ও এতিম খানায় ১০১ জন ভূয়া এতিমের নামে সরকারী অর্থের বিল দিতে অস্বীকৃতি জানালে এতিম খানার সভাপতি ও তার লোকজন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে তার নিজ অফিস কক্ষে পিটিয়ে গুরুতর জখম করে।
উল্লেখ, গত ৩ জুন পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমানের অফিসে কিছু দূষ্কৃতিকারীরা প্রবেশ করে এতিমখানার ভূয়া বিলভাউচারে স্বাক্ষর করার জন্য চাপসৃষ্টি করে। তিনি ভূয়া বিলভাউচারে স্বাক্ষর করতে রাজি না হলে তাঁর উপর হামলা করে রক্তার্ত যখম করে দূষ্কৃতিকারীরা পালিয়ে যায়।