মেহেরপুরে ভারতীয় পণ্য পাচার মামলার রায়

আপলোড তারিখঃ 2018-06-06 ইং
মেহেরপুরে ভারতীয় পণ্য পাচার মামলার রায় ছবির ক্যাপশন:
দুই ব্যক্তির ২ বছরের কারাদ- প্রদান মেহেরপুর অফিস: ভারতীয় পণ্য পাচার মামলায় লাল্টু ও মহিবুল ইসলাম নামের দুই ব্যক্তিকে ২ বছর করে সশ্রম কারা- ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের করে কারদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত লাল্টু মিয়া মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের আকছেদ আলীর ছেলে এবং মহিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সাজাপ্রাপ্ত লাল্টু পলাতক রয়েছে। সে আটক কিংবা আত্মসর্মপনের দিন থেকে তার সাজা শুরু হবে। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২১ আগষ্ট মেহেরপুর ডিবি পুলিশের এএসআই মো. সাইদুর রহমানের নেতৃত্বে ডিবি’র একটি দল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা নামক স্থান থেকে ১২০ পিচ ভারতীয় শাড়ীসহ ওই দুজনকে আটক করে। যার মামলা নং-২১। জিআর কেস নং-৪৬৫/১১। এসবিসি নং-৯২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। এতে মোট ৮ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় দু’ আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের করে কারা- প্রদান করেন। পলাতক লাল্টুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. ইব্রাহীম শাহীন ও এ্যাড. ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)