শব-ই-কদরের ছুটি ১৩ জুন

আপলোড তারিখঃ 2018-06-06 ইং
শব-ই-কদরের ছুটি ১৩ জুন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আসন্ন লাইলাতুল কদর বা শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১২ জুন মঙ্গলবারের পরিবর্তে ১৩ জুন বুধবার নির্ধারণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার সরকারের নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তারিখ পুনঃনির্ধারণ করে আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইন্সটরুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ করা হল। আদেশে বলা হয়, যে সকল অফিসের সময় সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)