দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের শাকিলকে (২০) মাদক সেবনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এই আদালত পরিচালনা করেন। শাকিল দামুড়হুদার কালিয়াবকরি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে হেমায়েতপুর বেড়বাড়ী আদম মোড় এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারুলিয়া পুলিশ ক্যাম্পের এএসআই রমেল কুমার সরকার শাকিলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দিলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানার করেন। শাকিলের পিতা নগদ ৫ হাজার টাকা পরিশোধ করে শাকিলকে মুক্ত করে নিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ও উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জীহন আলী।
