ঝিনাইদহে ৬ মিনিটে ১০ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট

আপলোড তারিখঃ 2018-06-06 ইং
ঝিনাইদহে ৬ মিনিটে ১০ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়াস্থ জোড়াপুকুর এলাকার এ আর অটো বাইক নামে দোকানে দুধর্ষ চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চারজন চোর দোকানের তালা ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকা মুল্যোর মালামাল নিয়ে গেছে। দোকান মালিক আকতারুল ইসলাম জানান, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৪৮টি ইজিবাইকের ব্যাটারি, ১২ সেট রিক্সার ব্যাটারি, দুইটি চার্জার ও ৮০ পিস রিক্সার চেইন। দোকানের সিসি ক্যামেরার ভিডিও চিত্রে দেখা গেছে, মঙ্গলবার ভোর ৩.৫৯ সময় একজন চোর দোকানের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় দেখা যায় আরো দুইজন চোর ঘরে প্রবেশ করেই ব্যাটারিগুলো দোকানের সামনে রাখা পিকআপ ভ্যানে তুলছে। মাত্র ৬ মিনিটে চোরেরা ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। চোরেরা এমন সময় এই দুধর্ষ চুরি সংঘটিত করে, যখন এলাকার নাইটগার্ড লোকামান হোসেন ফজরের নামাজ পড়তে যান। দোকান মালিক আকতারুল ইসলাম চোরেদের একজন হয়তো আগেই রেকি করে যায়। তা না হলে ঘরে ঢুকেই তারা কোথায় কোন ব্যাটারি আছে ঝটপট বুঝলো কেমন করে ? এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এ ব্যাপারে ঝিনাইদগহ সদর থানায় একটি অভিযোগ করেছেন দোকান মালিক আকতারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)