দেশের সর্বপ্রথম বণ্যপ্রাণী ও পাখির মুক্ত অভয়ারণ্য চুয়াডাঙ্গা জেলা

আপলোড তারিখঃ 2018-06-06 ইং
দেশের সর্বপ্রথম বণ্যপ্রাণী ও পাখির মুক্ত অভয়ারণ্য চুয়াডাঙ্গা জেলা ছবির ক্যাপশন:
বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র অভাবনীয় উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশের সর্বপ্রথম জেলা হিসেবে চুয়াডাঙ্গা জেলাকে বন্যপ্রাণী ও পাখির মুক্ত অভয়ারণ্য ঘোষণা করা হলো। এ বক্তব্যের মধ্যদিয়েই দেশের সর্বপ্রথম জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে বন্যপ্রাণী ও পাখির অভয়ারণ্য ঘোষণা করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘বন্যপ্রাণী অভয়ারণ্য (ইংরেজি: অহরসধষ ঝধহপঃঁধৎু) হলো এমন এলাকা, যেখানে বন্যপ্রাণী ও পাখিদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।’ সাধারণত বন্যপ্রাণীর নিরাপদ পরিবেশ, তাদের স্বাভাবিক কিংবা বর্ধিত প্রজনন পরিবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক সংখ্যা এবং বৃক্ষরাজি কিংবা ঔষধি বৃক্ষরাজির নিরাপদ সংরক্ষণে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক কোনো এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। অভয়ারণ্য ঘোষণা করার মাধ্যমে নিশ্চিত করা হয়: ১. ঐ এলাকার পাখি যেন ক্রয়/বিক্রয় বা ধ্বংস না হয়। ২. পশুপাখিদের শান্তি ও নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন কাজ থেকে যেন এই এলাকা মুক্ত থাকে; পাশাপাশি, বাইরে থেকে শিকারিরা যাতে প্রবেশ না করতে পারে। এ বিষয়ে চুয়াডাঙ্গার অগ্রগতি: ইতোমধ্যে জেলা প্রশাসকের বাসভবন, কার্যালয়, ডিসি ইকো পার্ক এবং সার্কিট হাউসে পাখির অভয়াশ্রম তৈরি করা হয়েছে। সদর উপজেলার বেলগাছি গ্রাম কয়েক বছর যাবত ‘পাখির গ্রাম’ নামে পরিচিত; এখন পুরো গ্রামটিই পাখির অভয়ারণ্য। দামুড়হুদা উপজেলার দলকা বিল, আলমডাঙ্গা উপজেলার পাখির গ্রাম বন্ডবিল অভয়ারণ্য হিসেবে ঘোষিত। সদর উপজেলা পরিষদ চত্বর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা রেল স্টেশন, চুয়াডাঙ্গা সরকারি অফিসার্স কোয়ার্টারেও পাখির জন্য নিরাপদ আবাসস্থল তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ফরমান মন্ডলের বাগানবাড়িও পাখির অভয়ারণ্য। আইনে কী আছে; জানতে হবে: যদি কোনো ব্যক্তি এয়ারগান, বিষটোপ এবং কারেন্ট জাল দিয়ে বন্যপ্রাণী ও পাখি শিকার, ক্রয়-বিক্রয় করে তাহলে তাকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় শাস্তির (১-২ বছরের কারাদন্ড, ১-২ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড) ব্যবস্থা করা হবে। আপনার করণীয়: ১. কাউকে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বা ক্রয়-বিক্রয় করতে দেখলে অনতিবিলম্বে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করা। ২. পাখি নিধনে ব্যবহৃত সকল এয়ারগান ও এর ব্যবহারকারী সম্পর্কে তথ্য প্রদান। ৩. জমি/বাসাবাড়িতে যে কোন উপায়ে পাখি/বন্যপ্রাণী সংরক্ষণে উৎসাহিত করা। ৪. সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত প্রচারণা। বাংলাদেশের প্রথম বন্যপ্রাণী ও পাখির মুক্ত অভয়ারণ্য হিসেবে প্রথম জেলা চুয়াডাঙ্গা। আপনিও এই সাফল্যের গর্বিত অংশীদার হিসেবে আইন মান্য করে সহযোগিতা করবেন। আইনটি দেখে নিন http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=1102

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)