ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্কুল শিক্ষক আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা মিশনপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মৃত আলিম উদ্দিন বিশ্বাসের ছেলে ও কার্পাসডাঙ্গা বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, মঙ্গলবার বিকালে আব্দুল আজিজ স্কুলের কাজ সেরে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্য কার্পাসডাঙ্গা মিশনপাড়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কাা লাগে। এতে তিনি গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, গুরুতর আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজকে লাশের ময়নাতদন্ত করা হতে পারে।
