ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুরস্থ ভৈরব নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভবানীপুর গ্রামের মৃত. ইছাহাক বিশ্বাসের ছেলে মিয়ারুল হককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপরে ভৈরব নদী থেকে মাটি উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এ জরিমানা করেন। মেজবাহ উদ্দীন জানান, সরকারীভাবে যে ভৈরব নদী খনন করা হয়েছে। সেই খননকৃত মাটি উত্তোলন করে মিয়ারুল হক গোপনে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমি সেখানে উপস্থিত হই এবং বালু মহল ও মাটি উত্তোলন নব্য ব্যবস্থাপনা ২০১০ এর আইনে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মুজিবনগর থানার এসআই মিজান ও উপজেলা সার্ভেয়ার শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
