ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এদরেকে আটক করা হয়। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে
জানা গেছে, মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশের এসআই তৌহিদ উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে সুজায়েত হোসেনের ছেলে আশরাফুল হক ডাবলু (৫০ ) কে আটক করে। তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিনে এএসআই আসাদ পারকুলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রেজা আলীর ছেলে রাকিবুল (৩০) কে আটক করে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে এসআই লিয়াকত কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামে অভিযান জালিয়ে বাকের আলীর ছেলে অমূল্যকে (৫২) আটক করে। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও এসআই গিয়াস বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মনছুর আলীর ছেলে বুদো (৫০ ) ও তার ছেলে কাজলকে (২৮) আটক করে। তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খাদিমপুর গ্রামের মৃত তোতা আলীর ছেলে মিজানকে (২৮) ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। এবং হাকিমপুর গ্রামের মৃত সমজের আলীর ছেলে টিটিন মোল্লাকে (৩৫) আটকের পর তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
