বিশ্ব পরিবেশ দিবস আজ

আপলোড তারিখঃ 2018-06-05 ইং
বিশ্ব পরিবেশ দিবস আজ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস আজ। বাংলাদেশসহ জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি।’ পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে দিন দিন পরিবেশ দূষণ বেড়ে চলেছে। পরিবেশ দূষণের প্রভাবে জলবায়ুসহ বিভিন্ন ক্ষেত্রে এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের অপরিণামদর্শী কর্মকা-ের কারণে প্রকৃতি ও পরিবেশে প্রতিনিয়ত দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে। বিঘœ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। প্লাস্টিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন যে বর্জ্য তৈরি হয়, তার প্রায় ১০ ভাগ প্লাস্টিক। প্রতি বছর বিশ্বব্যাপী ৫০০ বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার হচ্ছে। যার মধ্যে প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে পতিত হয়। এর ফলে এক মিলিয়ন সমুদ্রচারী পাখি ও এক লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)