চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2018-06-05 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা ব্রাইট স্কুলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্কুল প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক কৃষি ব্যাংকের এজিএম আদেব আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দীন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি স্কুলের সহ-প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ব্রাইট স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, মাহমুদুল হক খান, হাজী আজিজুল হক হাজী আজাদসহ স্কুলের সকল শিক্ষক কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাও. মাহমুদুল লিটন। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক বজলুর রহমানের স্মরণে গুলশানপাড়া মহল্লাবাসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ জামে মসজিদে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, আব্দুল মমিন মাস্টার, আবু তালেব, আব্দুর রাজ্জাক, জান মোহাম্মদ জান্টু মাস্টার, জাফর ইকবাল, ফারুক মাস্টার, আনছার আলী, কুতুব উদ্দীন, রেজাউল হক, এনজিও কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, ব্যাংকার ফজলুর রহমান, মজিবার রহমান, ইটভাটা ব্যবসায়ী আনোয়ার হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, আব্দুল আলিম, মিজানুর রহমান, বকুল, রকিব উদ্দীন, শাফায়েত মাস্টার, বাবু মাস্টার, সঙ্গীত শিক্ষক আক্কাচ আলী, শরীফুল প্রমূখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এখলাছুর রহমান। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জীবননগর স্টেডিয়াম মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের সভাপতি পিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব সাদিকুর রহমান বকুল। প্রধান অতিথির বক্তব্যে সাদিকুর রহমান বকুল বলেন, বর্তমান যুব-সমাজকে মাদকমুক্ত করার জন্য সকল যুব সমাজকে সংগঠিত হতে হবে। সুষ্ঠ সুন্দর সমাজ গঠনের জন্য এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যেতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আবুল কাশেম, জীবননগর উপজেলা জাতীয় শিশু কিশোর মঞ্চ কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হামীম, পৌর কমিটির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রমজান আলী ও এবং জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিটের ক্রীড়া সম্পাদকবৃন্দ। ইফতার মাহফিল অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন জেলা কমিটির ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। `` দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৌর জাসদের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৬টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জাসদের সভাপতি আকতার খান শান্তির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। তিনি বক্তব্য বলেন, জামায়াত-বিএনপি ২০ দলীয় জোটের সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহিত করতে ১৪ দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় করতে হবে। বিতর্কিত বন্দুকযুদ্ধ বন্ধ করে দোষীদের আইনে সোপর্দ করতে হবে। বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির শর্ত নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছাড়া কিছুইনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, জেলা জাসদের সেক্রেটারী শামসুল আলম, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আ. রশিদ, সেক্রেটারী রেজাউল ইসলাম ডিটু, দর্শনা পৌর জাসদের যুগ্মম সেক্রেটারী মফিদুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক রতন, জাসদ নেতা তেলা, হাফিজুর রহমান, আশরাফুল, হযরত, রাজু, মিলন, হারুনার রশিদ ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় সংসদের সদস্য নুর-উছ-ছাপা (প্লাবন)। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা যুবলীগের কার্যালয়ে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীদের সাথে ইফতার পার্টির আয়োজন করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনসহ পিরোজপুর ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসময় সেখানে দোয়া পরিচালনা করেন মেহেরপুর নুরাণী মাদ্রাসার শিক্ষক ইমরান হুসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)