চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল, আলোচনা সভা, কেক কেটে ও আঁতশবাজি প্রদর্শনীর মাধ্যমে

আপলোড তারিখঃ 2018-06-05 ইং
চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল, আলোচনা সভা, কেক কেটে ও আঁতশবাজি প্রদর্শনীর মাধ্যমে ছবির ক্যাপশন:
জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দারের জন্মদিন পালন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল ১০টার সময় কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সদস্য খালিদ মন্ডল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লষ্কর, আসাদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, সোয়েব রিগান, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, আল মোমিন, জান্নাত, টোকন, রিংকু, উজ্জল, কলেজ ছাত্র নেতা স্বাধীন, পাভেল, সোহাগ, রিমন, আকাশ, মালেক, রোকন, সিকদার, সাকিল, রিয়ন, জীবন, রাব্বি, ফিরোজ, বিপুল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক আলিহিম, রতন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা এসআর শিপন তরফদার, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা শাহিন মোল্লা, বাধন, করিম, মিঠুন, হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, মিরাজ, তরুণ, রুদ্র, আলিফ নুর, ইসরাইল, আলামিন, অভি, ইমন, রাতুল, ইমরান, সাইদুর, তাজ, রিজভী, যুবলীগ নেতা মন্টাসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। এদিকে, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে মিষ্টি মুখ করিয়ে ও বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শন করে জন্মদিন উৎযাপন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, বর্তমান সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক রিমন, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন, অয়নসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা। সবশেষে জেলাবাসীসহ স্বর্বস্তরের নেতাকর্মিদের নিকট অনিকের জন্য উজ্জল ভবিষৎ কামনা করে দোয়া চান হুইপ ছেলুন জোয়ার্দ্দার। উল্লেখ্য, গত ৩ জুন ছিলো চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)