নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার সরকারি রাস্তাটি জোর করে দীর্ঘদিন ধরে দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ফজলু আলী ওরফে ফজু পাটনির বিরুদ্ধে। এ বিষয়ে ভবানীপুর গ্রামবাসীর পক্ষে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র জমা দিয়েছে মোনাখালি ইউপি সদস্য সিরাজুল ইসলাম।
অভিযোগ পত্র থেকে জানা যায়, মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে ফজলু আলী ওরফে ফজু পাটনি ওই গ্রামের পশ্চিমপাড়ার একটি রাস্তা জোরপুর্বক দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাস্তার উপর খড়ি ও বিচালির গাদা দিয়ে জনসাধারণের রাস্তা চলাচলের অযোগ্য করে ফেলেছে। বেড়া সরিয়ে সরকারি রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললে এলাকার প্রভাবশালী হওয়ায় তিনি মারতে আসে এবং অকথ্য ভাষায় গালীগালাজ করে এবং সে বলে রাস্তা আমি ছাড়বো না পারলে কিছু করে নিস। এমতাবস্থায় জনগন অতিষ্ট হয়ে রাস্তাটি দখল মুক্ত করে জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কমানা করেছে ভুক্তভোগী জনগন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফজলু আলী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা আছে এতে জনসাধারণের চলাচলের কোন সমস্যা হয় না। আমার বাড়ির পিছনে একটি অপ্রয়োজনীয় সরকারি রাস্তা আছে যে রাস্তাটি জনসাধারণের কোন কাজে আসেনা। তাই আমি জায়গাটি ব্যবহার করছি গত ২০-৩০ বছর ধরে সেখানে আমার লাগানো একটি নারকেল গাছ এবং দুইটি পেয়ারা গাছ আছে এখন সরকার যদি রাস্তাটি ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগটি আমার হতে এখনো আসেনি। আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। সেখানে সরকারি রাস্তা থাকলে অবস্যয় তা দখল মুক্তকরা হবে।
