আলমডাঙ্গায় স্টিয়ারিং উল্টে চালক দগ্ধ

আপলোড তারিখঃ 2018-06-05 ইং
আলমডাঙ্গায় স্টিয়ারিং উল্টে চালক দগ্ধ ছবির ক্যাপশন:
প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে রেফাড আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর উত্তরপাড়ায় স্টিয়ারিং উল্টে চালক সুমন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। তার শরীরে এসিড ও গরম পানি পড়ে ঝলসে গেছে। গতকাল সোমবার সকালের দিকে এ দূর্ঘটনা ঘটে। রাস্তার পাশে এক ব্যক্তির বাড়ির খোয়া ভাঙ্গার সময় সাইড দিতে গিয়ে এ বিপত্তি ঘটেছে। আহত সুমন কালিদাসপুর দক্ষিণপাড়ার শাহাজান আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। থানার এসআই লিয়াকত জানান, আলমডাঙ্গার কালিদাসপুর উত্তরপাড়ায় মাসুদ পুলিশের বাড়ির সামনের রাস্তায় খোয়া ভাঙ্গা মেশিন দিয়ে আয়ুব আলী খোয়া ভাঙ্গছিল। এ সময় ওই রাস্তা দিয়ে সুমন একটি ভুট্রা বোঝায় স্টিয়ারিং নিয়ে আলমডাঙ্গার দিকে আসছিল। রাস্তার পাশের ওই খোয়া ভাঙ্গা মেশিন সাইড দিতে গিয়ে সুমনের স্টিয়ারিং উল্টে গভীর খাদে পড়ে যায়। এ সময় স্টিয়ারিং গাড়ির ব্যটারীর এসিড ও গরম পানি পড়ে তার দেহের নি¤œাঙ্গ ঝলষে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টিয়ারিং চালকের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)