ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকা ছাড়বেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডা. মাহবুব হোসেন মেহেদী। তিনি গতকাল রোববার রাতে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। আজ সকল প্রস্তুতি শেষে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সৌদির উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন। ওমরাহ পালনে তিনি চুয়াডাঙ্গা জেলাবাসী তথা সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। কেউ কোন কারণে তার ব্যবহারে বা কোন কাজে মনে আঘাত পেয়ে থাকলে তাদের সকলের কছে ক্ষমা চেয়েছেন। ওমরাহ পালন শেষে পবিত্র ঈদুল ফিতরের আগেই তিনি নিজ এলাকা চুয়াডাঙ্গায় ফিরবেন বলে জানা গেছে।
