চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

আপলোড তারিখঃ 2018-06-04 ইং
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা ছবির ক্যাপশন:
অবৈধ আলমসাধু-নসিমন-করিমনের ১৯ চালককে অর্থদন্ড! নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে নিয়ন্ত্রণহীন অবৈধ আলমসাধু, নছিমন, করিমন, আলগামনসহ স্যালো ইঞ্জিনচালিত সকল যানবাহন চলাচল রোধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। গতকাল রোববার এ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে ১৯টিরও অধিক অবৈধযান আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থদন্ড আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। আদালত সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নিয়ন্ত্রণহীন ও অবৈধযানের ১৯ জন চালককে বিপদজনক অবস্থায় গাড়ী ব্যবহারের অপরাধে নগদ ২০০ টাকা করে সর্বমোট ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ এর ১৪৯ ধারায় যৌথ ভাবে এ রায় দেন আদালতের বিচারক মো. ফখরুল ইসলাম ও ইফফাত আরা জামান উর্মি। জরিমানার টাকা আদায় করে পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অভিযানে সহায়তা করেন ট্রাফিক সার্জেন্ট নবাব আলী, পেশকার আব্দুল লতিফ ও জেলা পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)