ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা ও বেগমপুর পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দর্শনা রেল কলোনীর মোহাম্মদের ছেলে সানু (৩৮), ইসলাম বাজারের রব্বানীর ছেলে পিন্টু (৩৪) ও জীবননগর উপজেলার উথলী গ্রামের জয়নদ্দীনের ছেলে শহিদুল (৩৮)। পুলিশ জানায়, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইউনুচ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজারে। এসময় ৫ বোতল ফেন্সিডিলসহ সানু ও পিন্টুকে গ্রেফতার করে। অপরদিকে, বেগমপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া আবাসনের সামনে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪ বোতল ফেন্সিডিলসহ শহিদুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে স্ব স্ব থানায় সোপর্দ করেছে পুলিশ।
