চুয়াডাঙ্গা ও মুজিবনগরে কৃষক সমিতির সভায় কেন্দ্রীয় নেতা লাকী আক্তার

আপলোড তারিখঃ 2018-06-03 ইং
চুয়াডাঙ্গা ও মুজিবনগরে কৃষক সমিতির সভায় কেন্দ্রীয় নেতা লাকী আক্তার ছবির ক্যাপশন:
কৃষকদের দূরাবস্থা মোকাবেলায় শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির প্রধান বুনিয়াদ কৃষি। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে দেশের অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতির ভিত্তি কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। অথচ কৃষি ও কৃষক সব চাইতে নিগৃহীত। আজ বাংলাদেশের কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছে না। তারা নানাভাবে শোষণের শিকার। মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক রোদ-বৃষ্টি উপেক্ষা করে শত কষ্ট বাধা বিপত্তিকে অতিক্রম করে ফসল ফলায় সেই কৃষক আজ পাচ্ছে না তার নায্য মূল্য, মাঠে পাচ্ছে না ফসলের রোগমুক্তির জন্য সঠিক সরকারি সেবা। অসাধু ব্যবসায়ীর কারণে ফসলে লাভ না পেয়ে হচ্ছে দিন দিন ঋনগ্রস্থ, অনাহারে মরছে কৃষক। গতকাল শনিবার বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, গণজাগরণ মঞ্চের সেøাগান কন্যা লাকী আক্তার চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগরের আনন্দবাসে কৃষক সমিতির সভায় কেন্দ্রীয় সফরে এসে এমন মন্তব্য করে বলেন কৃষকদের দূরাবস্থা মোকাবেলায় শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের কাছে আমাদের দাবি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ফসল ক্রয় করতে হবে, ফসলের লাভজনক দাম দিতে হবে, বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করতে হবে, সার বিষ কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে।  চুয়াডাঙ্গায় কৃষক সমিতির সভায় আঞ্চলিক সমন্বয়ক কৃষক নেতা এ্যাড. শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় কৃষক নেতা হেলাল উদ্দিন। জেলা কৃষক সমিতির আহ্বায়ক লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক সমিতির সদস্য কৃষক নেতা ইয়াসিন ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহেদ জামাল, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ, রাজেদুল ইসলাম, রফিকুল ইসলাম, হোসেন আলী প্রমূখ। মেহেরপুর মুজিবনগরের আনন্দবাসে সভায় মেহেরপুর কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক সমীতির আঞ্চলিক সমন্বয়ক এ্যাড. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক নেতা লাখী হেলাল উদ্দিন। মেহেরপুর কৃষক সমিতির সদস্য মীর মোস্তফা ইকবাল স্বপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মেহেরপুর কৃষক সমিতির সাবেক সভাপতি দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য হেকমত আলী, আফসার আলী প্রমূখ। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী এর আগে গত শুক্রবার কুষ্টিয়াতে কৃষক সমিতির সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)