মহেশপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2018-06-03 ইং
মহেশপুরে যুবককে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের নাম অসিম (২৬)। সে উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার শ্যামকুড় নিন্দাপাড়ায় এ হত্যাকা- সংঘটিত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নিন্দাপাড়ার কাবিলের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মহেশপুর থানার ওসি লস্কর জায়েদুল আহসান জানান, রাতে মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে ওয়াসিমকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী শ্যামকুড় গ্রামে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)