ছয়মাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা মহিলা নিহত

আপলোড তারিখঃ 2018-06-03 ইং
ছয়মাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা মহিলা নিহত ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ছয়মাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা মহিলা চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মৃত. বাক্কা আলীর স্ত্রী রুপভান (৭০)। জানা যায়, শনিবার বিকালে রুপভান মেইন রোডের ধারে সোজিনার গাছে থেকে সবজি পেড়ে বাড়িতে ফেরার সময়ে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-২০৯৪) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান জানান, শনিবার বিকালে রুপভান নামের এক মহিলা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়। গতকালই রাত সাড়ে ১০টার দিকে জানাযার শেষে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)