আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে প্রবেশ

আপলোড তারিখঃ 2018-06-02 ইং
আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে প্রবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জগন্নাথপুর ক্যানেলের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এক ব্যক্তির বাড়ির প্রাচীর ভেঙ্গে ভেতরের ঢুকে যায়। এ ঘটনসায় বাসটির গ্লাস ভেঙ্গে গেলেও বাসে থাকা যাত্রীদের কোন ক্ষতি হয়নি। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-জ-০৪-৮০০ নং বাসটি দ্রুত গতিতে আলমডাঙ্গার জগন্নাথপুর ব্রীজের নিকট পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ক্যানেলের পাশে অবস্থিত আব্দুল জলিলের ছেলে আলতাফ হোসেনের বাড়ির প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারালেও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ি মালিক আলতাফ হোসেন জানান, তার গোয়াল ঘরসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার সময় বাস চালক পালিয়ে গেলেও হেলপার শাহিনকে স্থানীয়রা আটক করে। এ সময় তাকে চড় থাপ্পড় মারলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)