চুয়াডাঙ্গার পৃথকস্থানে দুইজনের আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে দুইজনের আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ধুতুরহাট গ্রামে গলায় গামছা দিয়ে ডালিম (২৪) নামের এক য্বুক আত্মহত্যার চেষ্টা করেছে। ওই য্বুক চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ধুতুরহাট গ্রামের আবু বক্করের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে তার নিজ ঘরের আড়ায় গলায় গামছা দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পারিবারিক সূত্রে জানা যায়, ডালিম ঢাকা শহরে টাইলস মিস্ত্রির কাজ করে। গতমাসের ২৯ তারিখ সে ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে আসার পর থেকেই স্ত্রী জোহরার সাথে তার মতবিরোধ চলছিলো। এ ঘটনার সূত্র ধরেই গতকাল শুক্রবার সে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যতর চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। ডালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, চুয়াডাঙ্গার কাথুলী গ্রামে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে আশানুর খানম (৫৫) নামের এক মহিলা। আশানুর খানম চুয়াডাঙ্গার কাথুলী গ্রামের ওয়াহিদ হোসেনের স্ত্রী। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তার নিজ ঘরে বিষপান করে সে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই আশানুর খানমের সাথে তার পরিবারের রাগ ও অভিমান চলছিল। এই রাগ ও অভিমানের কারনেই সে আত্মহত্যার চেষ্টা করেছে বলেই আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)