ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব তামাক মূক্ত দিবস এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী পালন আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় দিবসটি পালন উপলক্ষে মৌচাক কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে দর্শনা মেমনগর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে মৌচাক কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ফয়সাল আহম্মেদ, একরামুল হক ও নিপুন প্রমুখ। সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী বুলবুল ইসলাম। এছাড়া বিকাল ৪টার সময় মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার অপর এক আয়োজনে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা ও র্যালি বের করা হয়। আলোচনা সভায় অংশ নেয় সংস্থার সহ-সভাপতি বুলবুল ইসলাম, মেমনগর জামে মসজিদের সভাপতি মোজারুল ইসলাম ও স্থানীয় প্রতিনিধিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কর্মকতা মনিরুল ইসলাম।
