গোটা শহরটাকে সিসিটিভি’র আওতায় আনতে সহযোগিতার আহ্বান

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
গোটা শহরটাকে সিসিটিভি’র আওতায় আনতে সহযোগিতার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সিসিটিভি স্থাপন ও ব্যবস্থাপনা নাগরিক কমিটির ইফতারে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নিজস্ব প্রতিবেদক: সিসিটিভি স্থাপন ও ব্যবস্থাপনা নাগরিক কমিটি চুয়াডাঙ্গা’র উদ্যোগে দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের জোয়ার্দ্দার টাওয়ারে অবস্থিত রেড চিলি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিল পূর্বক এক আলোচনা সভায় সিসিটিভি স্থাপন ও ব্যবস্থাপনা নাগরিক কমিটির আহ্বায়ক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকস্মিক কিছু ঘটলে তা কেউ না দেখলেও সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে থাকে। আর তা থেকেই রহস্য উন্মোচন করা সম্ভব হয়। গোটা শহরটাকে সিসিটিভি ক্যামেরায় নিয়ে আসার লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, ‘প্রথম ধাপে ৪৫টি ক্যামেরা দিয়ে গোটা শহরে কাজ শুরু হয়েছিল। এবার ৪৫টি ক্যামেরা সংযোজন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে নতুন মাত্রা যুক্ত হবে।’ এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। ইফতার মাহফিলে অংশ নেন জেলার বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সচেতন মহলের প্রতিনিধিরা। এ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিতির অনেকেই আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)