গাংনীতে পৃথক অভিযানে ৩ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
গাংনীতে পৃথক অভিযানে ৩ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজীপাড়ার নুরু মেলেটারীর ছেলে মামুন হোসেন (৩০), ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের আফসার আলীর ছেলে আতিয়ার রহমান (৪৪) ও গাংনী শহরের সদর উদ্দীনের ছেলে ফজলুর রহমান ফজলু (৪০)। আটককৃত তিন জনই মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মামুন ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলী রেজা জানান, কাজীপুর গ্রামের হাজীপাড়ায় মাদক বেঁচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, আটককৃত দু’জনই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গতকালই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিনুজামান জানান, গাংনী বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফজলুকে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)