নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ দিগড়ী ঢাকালী পাড়ার সাগরকে (৩৫) আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল রাত ১০টার দিকে দিগড়ী ঢাকালী পাড়ার রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার সময় অভিযানকারী দল দিগড়ী ঢাকালী পাড়ার রাস্তার উপর উপস্থিত হলে আটককৃত আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে একই এলাকার মৃত নূর ইসলামের ছেলে। পরে সদর ফাড়ির এসআই ওহিদুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
