চুয়াডাঙ্গায় নবনিযুক্ত বিচারকদের সংবর্ধনায় জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
চুয়াডাঙ্গায় নবনিযুক্ত বিচারকদের সংবর্ধনায় জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম ছবির ক্যাপশন:
তিনজন বিচারকের যোগদান জেলার বিচার বিভাগকে সমৃদ্ধ করবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নবনিযুক্ত তিন বিচারককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা আইনজীবী সমিতি এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধিত তিন বিচারক হলেন, চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএ হামিদ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলাম। এই তিন বিচারক অতি সম্প্রতি চুয়াডাঙ্গা বিচারালয়ে যোগদান করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা ও দায়রা জজ মোহা: রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন অ্যাড. আকসিজুল ইসলাম রতন। এসময় জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় নবাগত বিচারক জিয়া হায়দার, এমএ হামিদ ও এসএম নুরুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া, আইনজীবীদের মধ্যে সিনিয়র আহনজীবী মসলেম উদ্দিন (১), মো. মনিরুজ্জামান, মোল্লা আব্দুর রশিদ (জিপি), মহা: শামসুজ্জোহা (পিপি), আব্দুল মালেক (স্পেশাল পিপি), এসএম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, এমএম শাহজাহান মুকুল, আবুল বাশার, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও শামীম রেজা ডালিম বক্তব্য রাখেন। সংবর্ধনা সভায় আইনজীবীরা বলেন, বার ও বেঞ্চের মধ্যে সু-সম্পর্ক বজায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এ্টাই প্রত্যাশা করবো। বর্তমানে বিচারক সংকট না থাকলেও অবকাঠামোর সংকট রয়েছে। দুর্নীতিমুক্ত বিচারক ও বিচারালয় প্রতিষ্ঠা হোক এটাও প্রত্যাশা করবো। সংবর্ধনার জবাবে নবাগত নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার বলেন, বার ও বেঞ্চের সম্পর্ক খারাপ হবে না। জেলা ও দায়রা জজের নেতৃত্বে বার ও বেঞ্চের সু-সম্পর্ক এ ধারা অব্যাহত থাকবে। আমি আইনজীবীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চাইবো। যে কয়েকদিন এখানে থাকবো, চুয়াডাঙ্গাবাসী ন্যায় বিচার পাবে। এই কোর্টে কোন দুর্নীতি হয়না। `` নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএ হামিদ বলেন, বিচারালয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় দেয়া হবে না। প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন। বার ও বেঞ্চের সু-সম্পর্ক বজায় থাকবে। এরআগে চুয়াডাঙ্গায় ২ বছর ৪ মাস সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রে হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলাম বলেন, এ অঞ্চলের মানুষদের সুন্দর বিচার দেওয়ার চেষ্টা করবো। সংবর্ধনা সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা: রবিউল ইসলাম বলেন‘ নবযোগদানকৃত বিচারকদের সংবর্ধনা দেওয়ায় খুবই ভালো লাগছে। নবাগত বিচারক জিয়া হায়দার ও এমএ হামিদ আমার পূর্ব পরিচিত। তাদের সাথে এর আগে কাজ করার সুযোগ হয়েছে। তারা বিচারক হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করায় জেলার বিচার বিভাগ আরো সমৃদ্ধ হবে। বিচারক এসএম নুরুল ইসলামকে প্রথমবার পেলাম। তিনি নিসন্দেহে ভালো বিচারক। আইনজীবীদের সাথে নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করে বিচারকাজ এগিয়ে নিয়ে যাবো। বিচারক ও আইনজীবী হিসেবে যে যার দায়িত্ব তা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আইনজীবীরা অনেক দিয়েছেন, আরো দিবেন। এই আশা করবো। এখানে কোন বিচারকদের মধ্যে কোন সমস্যা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)