জীবননগরে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ আটক ৪

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
জীবননগরে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ আটক ৪ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজন আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এদেরকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই জাহিদ এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উথলী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গা পৌর এলাকার সদর ইসলামপাড়ার আব্দুল মুতালিবের ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না (৩৩), ইসলামপাড়ার বিল্লাল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮), সুকদিয়া গ্রামের বদরউদ্দিনের ছেলে সাইদুর রহমান রানা (৪৫) ও জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে খলিলুর রহমানকে (৪৫) প্রকাশ্য মাদক সেবন করার অপরাধে পুলিশ তাদের আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)