ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ নিহত-৪

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ নিহত-৪ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ও শহরের আজাদ রেষ্ট হাউসের সামনে অপর এক পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামের ছানারুদ্দীন (৬০) সদর উপজেলার গোপিনাথপুরের ঘোষপাড়ার বজলুর রহমান, পোড়াহাটীর আব্দুল আজিজ ও কালীগঞ্জের কবির হোসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুপুর জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুইটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময় আহত হন আরো ৫/৬ জন যাত্রী। আহতদের মধ্যে একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিকালে আরাপপুর হিরা বেকারীর সামনে সিএনজি একটি ট্রাককে ওভারটেক করতে করতে গিয়ে ট্রাকের চাপাচাপিতে ছানারুদ্দঅন নিহগত হন। এদিকে একই সময় শহরের পুরাতনডিসিকোর্ট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন বজলুর রহমান। অন্যদিকে বুধবার মধ্যরাতে ধোপাঘাটা ব্রীজের কাছে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামে একজন নিহত হন। তিনি মুন্সি মার্কেটের আজিজ বস্ত্রালয়েরে মালিক। তার বাড়ি সদর উপজেলার পোড়াহাটী গ্রামে। এদিকে কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে কৃষক কবির হোসেন বাড়ি থেকে পাওয়ার ট্রিলার নিয়ে মাঠে যাচ্ছিল। পথে বাড়ির সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)