দামুড়হুদা থানা পুলিশের অভিযানে আটক-৩

আপলোড তারিখঃ 2018-06-01 ইং
দামুড়হুদা থানা পুলিশের অভিযানে আটক-৩ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- খবির হোসেন (৩৫), দাউদ আলী (৫০) ও আক্কাস আলী (৪৮)। গতকাল বৃহস্পতিবার সকালে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায় দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদের নির্দেশে দামুড়হুদার মডেল থানার এসআই তপন কুমার নন্দী, মেসবাহুর রহমান ও কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় দামুড়হুদার কুনিয়া চাঁদপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে সিআর মামলার আসামী খবির হোসেন, কুড়–লগাছী গ্রামের মাঠপাড়ার মফিজ উদ্দীনের ছেলে দাউদ আলীকে আটক করে। একই দিনে উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিআর মামলার আসামী মৃতু. আফছার আলীর ছেলে আক্কাছ আলীকে আটক করে। গতকাল বৃহস্পিতিবার দুপুরে এদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)