বাধ উচ্ছেদ ও নেট জাল ধ্বংসসহ জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-31 ইং
বাধ উচ্ছেদ ও নেট জাল ধ্বংসসহ জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান মুজিবনগর অফিস: মুজিবনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে রশিকপুর ভৈরব নদ থেকে ৩টি অবৈধ বাধ উচ্ছেদ, ২০০ মিটার নেট জাল ধ্বংস ও মিষ্টির দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত প্রথমে রশিকপুর ভৈরব নদীর সুইচ গেটে অবৈধভাবে বাধ দিয়ে মাছ চাষ করায় তিনটা বাধ উচ্ছেদ করাসহ ২০০মিটার নেট জাল ধ্বংস করে। পরে একই দিনে কেদারগঞ্জ বাজারে ইন্নাল মিষ্টির দোকানে মিষ্টির প্যাকেটের ওজন নির্দিষ্ট পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি হওয়ায় ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন বলেন, ভৈরব নদীতে এলাকার কিছু অসাধু লোক রশিকপুর সুইচ গেটে অবৈধভাবে বাধ নির্মাণ করে তারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সেটা আমি জানতে পারলে নিজে উপস্থিত থেকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে সকল বাঁধ উচ্ছেদ করা হয় এবং বাঁধে থাকা ২০০ মিটার জাল পুরিয়ে দেওয়া হয়। এসময় মুজিবনগর উপজেলা সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম, রতনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান, উপজেলা সার্ভেয়ার শাহাদুল ইসলাম উপজেলা মৎস্য অফিসের সহকারি আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)