শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2018-05-31 ইং
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান ছবির ক্যাপশন:
কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের মহান স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপি’র অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘দেশের ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে নেতৃত্ব দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গিয়েছিলেন। তিনি ছিলেন কৃষক, শ্রমিক, মজুর, জনতার; তিনি ছিলেন কোটি মানুষের প্রাণের স্পন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ ও জনগণের সেবা করতে চাই, সাধারণ জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। আসুন সকল ষড়যন্ত্র, সকল অপশক্তি আর অন্যায়-জুলুমের মোকাবেলা করি। সবার আগে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।’ গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার এ্যাসোসিয়েশন হলরুমে (সাহিত্য পরিষদ) এ আয়োজন করা হয়। জেলা বিএনপি’র অন্যতম সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ জিয়া শুধু মহান স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি দেশপ্রেমকে ইমানের অঙ্গ মনে করে অস্ত্র হাতে মাঠে ময়দানে যুদ্ধ করে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। তিনি একদলীয় বাকশালী স্বৈরতন্ত্র বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’ চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব-চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. একরামুল হক, । `` বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা যুবদলের নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ও মহিলা দল নেত্রী জাহানারা পারভিন, মহিলা দল নেত্রী ও পৌর মহিলা কাউন্সিলর শেফালি খাতুন। বক্তারা, শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, চিৎলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলী, গাংনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউর রহমান রেজু, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রিপন, খাদিমপুর বিএনপি নেতা মহসিন মেম্বার, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান বাবু, জেলা যুবদলের সদস্য আসাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, হাফিজ উদ্দিন হাবলু, মাসুদ রানা আপেল, তুহিন ইসলাম, এরশাদ আলী, আক্তারুজ্জামান আক্তার, শাহ আলম, সানোয়ার, আব্দুস সালাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান পাপেন, খাসকররা ইউনিয়ন যুবদল নেতা আজিজ আহম্মদ সুজন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, কৌশিক আহম্মেদ রানা, রিন্টু মহলদার, শাকিল আহমেদ নাঈম, শাহিদ সিদ্দিকী সোহেল, ইমরান, রাজা, শাহিন, আমির, জিতু, সেতু, খকন, জাফর, শাহিদ, মানিক, তাইপুল, আব্দুল্লাহ, মাসুদ, রাব্বি, মাহবুব প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। পরে উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)