২০১৮-২০১৯ অর্থবছরে ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৮৮ টাকার

আপলোড তারিখঃ 2018-05-31 ইং
২০১৮-২০১৯ অর্থবছরে ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৮৮ টাকার ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা জীবননগর অফিস: জীবননগর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরে ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, সমাজ সেবক কাজী বদরুদ্দোজাসহ কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা, মালেক মোল্লা, জসিম উদ্দিন, আতিয়ার মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)