ছবির ক্যাপশন:
অস্ত্র-গুলি-ফেনসিডিল উদ্ধার : দুই পুলিশ সদস্য আহত : নিহতের নামে রয়েছে ১২ মামলা
এসএম শাফায়েত/আফজালুল হক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর মাঠে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদকব্যবসায়ী তানজিল (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড়ের মৃত রমজান আলীর ছেলে। সে এতদাঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী। তার নামে চুয়াডাঙ্গা সদর থানায় ১২টি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির মাঠ দিয়ে একদল মাদকব্যবসায়ী মাদকের চালান নিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌছানো মাত্র মাদকব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দীর্ঘ ১০ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী তানজিলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল পাওয়া যায়। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে; অস্ত্র, গুলি ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদকব্যবসায়ীদের সাথে গোলাগুলির ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই রবিউল ইসলাম ও কন্সস্টবল আব্দুস সবুর আহত হয়েছেন।
তিনি আরো জানান, নিহত তানজিল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড়ের মৃত রমজান আলীর ছেলে। সে এতদাঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী। তার নামে চুয়াডাঙ্গা সদর থানায় ১২টি মামলা রয়েছে।