চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৮

আপলোড তারিখঃ 2018-05-30 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৮ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা সদর থানা ও ফাড়ি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ জনকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টায় সদর থানার উপ-পরিদর্শক ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নিমতলা পোল্ট্রি ফার্মের সামনে অভিযান চালিয়ে দু'জনকে আটক করে। আটককৃতরা হলেন, মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মজিদের ছেলে মজনু (৩৭) ও একই এলাকার লেগেনের ছেলে শামিম (৩৮)। এসময় তাদের দেহ তল্লাশি করে এক'শ গ্রাম গাঁজা পাওয়া যায়। অপরদিকে, শহর ফাড়ির পুলিশের মাদকবিরোধীর অভিযানে ৪ জনকে আটক করেছে। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়া থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্মশানপাড়ার মৃত খোকা সর্দারের ছেলে সালাম (৪৮), একই এলাকার মৃত নূর বক্সের ছেলে জাহান আলী (৫৫), চুয়াডাঙ্গা শান্তিপাড়ার খাইরুলের ছেলে আলমগীর (৩৩), সৈয়দ আলীর রেজার ছেলে গোলাম মস্তফা মদন (৪৬)। এ সময় তাদের নিকট থেকে ৫০ গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, গতকাল সকাল ১১টার দিকে সদর থানার উপ-পরিদর্শক নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় অভিযান চালিয়ে দু'জনকে আটক করে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুল লতিফের ছেলে রতন (২২), একই এলাকার এনামুলের ছেলে শরিফুল (২১)। এ সময় তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)