স্বর্ণনীতিমালা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজুসের

আপলোড তারিখঃ 2018-05-30 ইং
স্বর্ণনীতিমালা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজুসের ছবির ক্যাপশন:
সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক: দেশে স্বর্ণ শিল্পখাত নিয়ে এতদিন কোনো নীতিমালা ছিল না। জুয়েলারি শিল্পখাত ব্যবসাবান্ধব করার লক্ষ্যে স্বর্ণ আমদানির জন্য সময়োচিত ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। অতি দ্রুত সময়ে স্বর্ণ আমদানিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি’র সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। সাক্ষাতকালে দিলীপ কুমার আগরওয়ালা প্রধানমন্ত্রীকে বলেন, `আপনার নির্দেশে এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আজকে দেশে ব্যবসাবান্ধব স্বর্ণ নীতিমালা হতে যাচ্ছে। আপনার এ মহৎ সিদ্ধান্ত জুয়েলারি ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতাশার প্রতিফলন। এজন্য বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ী এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।` প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দিলীপ কুমার আগরওয়ালা উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, `গত ২৩ মে স্বর্ণ আমদানি নীতিমালায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার অর্থনীতি-বিষয়ক কমিটি। দেশে স্বর্ণ চোরাচালান বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ডিলারদের মাধ্যমে স্বর্ণ আমদানি করার বিধান রেখে একটি স্বর্ণ নীতিমালা হতে যাচ্ছে।`দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, `বাংলার ইতিহাসে জুয়েলারি শিল্প প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পখাত। বাংলাদেশে জুয়েলারি শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ থাকলেও প্রয়োজনীয় নীতি ও সঠিক দিকনির্দেশনার অভাবে এতোদিন ধরে এই শিল্পের বিকাশ হয়নি। আমি আশাবাদী সুনির্দিষ্ট স্বর্ণ আমদানি সহজীকরণ ও যুগোপযোগী ব্যবসাবান্ধব নীতিমালার কারণে দেশের জুয়েলারি শিল্পখাতে বিপ্লব ঘটবে।`

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)