মেহেরপুরে মাদক মামলায় রাশেদুলের দু’বছর জেল ও জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-30 ইং
মেহেরপুরে মাদক মামলায় রাশেদুলের দু’বছর জেল ও জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: ভারতীয় মদ রাখার অভিযোগে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২ বছরের কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত রাশেদুল ইসলাম গাংনীর বাছের আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জানুয়ারী গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্পের এএসআই স্বপন কুমার গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুর হাফিজুলের হট ভাটার কাছ থেকে ২ লিটার মদ সহ রাশিদুলকে আটক করে। ঐ ঘটনায় রাশিদুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (গ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- গাংনী থানা ২১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ৫ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী রাশিদুল ইসলাম দোষী প্রমানিত হওয়ায় উপরোক্ত শাস্তি দেওয়া হয়। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে আলমগীর হোসেন কৌশুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)