মেহেরপুরের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-05-30 ইং
মেহেরপুরের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু! ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাইপুরে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন সদর উপজেলার আশরাফপুর গ্রামের মন্ডলপাড়ার ফরজ আলীর ছেলে। তিনি বিদেশ যাওয়ার জন্য ইমারত নির্মান শ্রমিকের কাজ শিখছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় রাইপুর গ্রামের ফরিদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঐ বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তার রাসেলের মাথায় স্পর্শ করলে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)