দলকে শক্তিশালি করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ হউন

আপলোড তারিখঃ 2018-05-30 ইং
দলকে শক্তিশালি করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ হউন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার আ.লীগ-যুবলীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে হুইপ ছেলুন এমপি আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন-এর সাথে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। ঢাকায় জাতীয় সংসদ ভবন কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে মাননীয় হুইপ ছেলুন জোয়ার্দার এমপি বলেন, দলকে শক্তিশালি করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ হউন। সবাই বিভেদ ভূলে এক সাথে কাজ করুন। দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না বলেও তিনি নেতাকর্মিদের হুশিয়ারী দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে মাননীয় হুইপ নেতৃবৃন্দদেরকে অনুরোধ করেন। সবশেষে হুইপ ছেলুন জোয়ার্দার এমপি উপস্থিত নেতৃবৃন্দ ঢাকায় এসে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, কুমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ রানা মন্ডল, পৌর কাউন্সিলর হাসানুজ্জামান, কুমারি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মখলেছ আলী, লাল্টু ে মেম্বার, ইলিয়াস, সানজিদ, মানুয়ার, কুদ্দুস মেম্বার, তালিম, ইদ্রিস আলী প্রমুখ। এছাড়া আলমডাঙ্গা উপজেলার আ.লীগ ও যুবলীগের বেশ কিছু নেতাকর্মি উপস্থিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)