আলমডাঙ্গায় মাদকসেবীসহ আটক ১৪

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
আলমডাঙ্গায় মাদকসেবীসহ আটক ১৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামী আটক হয়েছে। গত রোববার দিবাগত রাতে ও গতকাল সোমবার পৃথক পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এদর আটক করে পুলিশ। গতকালই মাদকসেবীসহ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুুপুর গ্রামে অভিযান চালিয়ে জামজামি ফাঁড়ি পুলিশের আইসি অচিন্ত্য একই গ্রামের আবু বক্করের ছেলে আবুছদ্দীন (৫০), হুর আলীর ছেলে খোকন (৩৮), মৃত ইসমাইলের ছেলে আমির (৪৫), ভাদু মন্ডলের ছেলে সামশুর রহমানকে (৪০) আটক করে। অন্যদিকে, খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামে এসআই মহব্বত অভিযান চালিয়ে মৃত মুছা আলীর ছেলে সিরাজকে (২৫) আটক করে। এছাড়া রংপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), মৃত সাবান আলীর স্ত্রী ফাহিমাকে (২৫) আটক করে পুলিশ। তারা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এবং মোনাকষা গ্রামের অভিযান চালিয়ে আলিমের ছেলে সাইফুলকে আটক করে। এএসআই ইন্দ্রজিত রায়লক্ষীপুর গ্রামের নুর আলী মন্ডলের ছেলে শিমুল ইসলাম (৩০), তিয়রবিলা গ্রামের শাহাজান আলীর শাহিন আলমকে (২৬) আটক করে। বড় গাংনী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে কিবরিয়া (১৯), এএসআই হুমায়ন কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের করিম মন্ডলের দু’ছেলে জহুরুল ইসলাম ও মুকুল হোসেনকে আটক করা হয়। এছাড়াও গোবিন্দপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মতিয়ার রহমানকে (৪৫) আটক করে। আটককৃতরা মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামী। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)