৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ ছবির ক্যাপশন:
মেহেরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য সড়ক নির্মাণ এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অধিক গুরত্ব দিয়ে ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন-এর সভাপতিত্বে বাজেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুরপ্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, টিএলসিসি কমিটির সদস্য নুরুল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অরণি থিয়েটার-এর সভাপতি নিশান সাবের-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন স্বাগত বক্তব্য দিয়ে বর্তমান পরিষদের প্রথম বাজেট অনুষ্ঠানের উদ্বোধন করেন। উন্মুক্ত বাজেট আলোচনা পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজেদুল হক, আবুল কাশেম, নুর হোসেন আঙ্গুর, আতাউর রহমান, হাফিজুর রহমান, জাকির হোসেন, চায়না খাতুন প্রমূখ। উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার পৌর নাগরিকরা অংশগ্রহণ করেন। বাজেট আলোচনা শেষে পৌর নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)