আলমডাঙ্গায় ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনা

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
আলমডাঙ্গায় ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনা ছবির ক্যাপশন:
থানায় মামলা : শ্বশুর-শাশুড়িসহ চারজন শ্রীঘরে! নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ঘোলদাড়ীর পাইকপাড়া গ্রামে শ্বশুর-শাশুড়ির ষড়যন্ত্রে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে গৃহবধূর পিতা ইউসুফ আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এই ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় মেয়ের শ্বশুর আনোয়ার মালিথা, শাশুড়ি ফুরকানি খাতুন, নোনদ নাছিমা ও তার স্বামী মিরাজুলসহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাদেরকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে গতকালই ধর্ষিত গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (২৬ মে) দিনগত রাত ১২টার দিকে তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত ওই গৃহবধূকে তুলে নিয়ে তার স্বামীকে বেধে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে রাতেই তার শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদ জামাইকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন (রোববার) রাতে গুরুতর আহত গৃহবধূকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। শশুর-শাশুড়ির সাথে পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল পাইকপাড়ার মামুনের স্ত্রীর। এ বিরোধের জের ধরেই লোকজন দিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করানো হয়েছে বলে অভিযোগ করা হয়। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ‘এ ঘটনায় ভিকটিমের পিতা ইউসুফ আলী বাদী হয়ে মেয়ের শশুর আনোয়ার মালিথা, শাশুড়ি ফুরকানি খাতুন, নোনদ নাছিমা ও তার স্বামী মিরাজুলসহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করলে উল্লেখিত চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে একটি রিমান্ড আবেদন করা হয়েছে; শিঘ্রই তাদেরকে থানা হেফাজতে নিয়ে এসে রহস্য উদ্ঘাটন করা হবে। যেহেতু ধর্ষণ মামলা একটি স্পর্শ কাতর বিষয়; আর এ মামলা মিথ্যা হলে হয়রানির ঘটনা ঘটে। তাই যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে আরো তথ্য বেরিয়ে আসবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)