ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বেসরকারি সেবা সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার একটি বেসরকারি সেবাদানকারী সংস্থার (এনজিও) উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তারাও দেশের সম্পদ। তাদেরকে গুরুত্বের সাথে স্বাভাবিক ভাবে লালন পালন করলে; যথাযথ শিক্ষা দিতে পারলে তারা এক সময় দক্ষ জনশক্তি হয়ে দাড়াবে। প্রতিবন্ধী ভেবে অবহেলা করা যাবে না।’
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুম আহম্মেদ, জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ নাজমুল হুসাইন।
পরে উপস্থিত অর্ধশতাধিত প্রতিবন্ধীর মাঝে ৩টি কর্ণার চেয়ার, ৪টি ট্রাই সাইকেল, ৬টি ওয়াকার, ৬টি ক্র্যাচ, ১টি টয়লেট চেয়ার ও ১০টি এ্যালবো চেয়ার বিতরণ করা হয়। এ ছাড়াও ৩০জন প্রতিবন্ধীকে চিকিৎসা পত্র নির্ধারিত ওষুধ প্রদান করা হয়। এ ছাড়াও তালিকাভুক্ত ৫০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে জনপ্রতি ৪০০টাকা (২ মাসের) শিক্ষা সহায়তার অর্থ তুলে দেয়া হয়।
