চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দু’যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দু’যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নতুন স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের শুকুর আলীর ছেলে হোসেন আলী (২০), একই এলাকার আসা খলিফার ছেলে সাজু (১৮)। আহতদের দাবী, মাদক সেবনের প্রতিবাদ করায় দূর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে তাদেরকে। তবে গোপন সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। গতকাল রাতে তারাবিহ নামায শেষে সাজু ও হোসেন আলী নতুন স্টেডিয়ামের সামনে বসা ছিল। এ সময় কয়েকজন যুবক তাদেরকে রড দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনায় সংবাদ প্রকাশ না করার সংবাদকর্মীকে জন্য হুমকি ধামকি প্রদান করে আহতরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)