মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩ ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদেরকে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- গাংনী উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহাবুব আলম, হেলথ ইন্সপেক্টর আব্দুল হান্নান এবং মাইক্রো চালক তামিম হোসেন। এরমধ্যে আহত তামিমকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মকর্তা একটি মোটরসাইকেলযোগে গাংনীর উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে তামিম অপর একটি মোটরসাইকেল নিয়ে মেহেরপুর শহরে প্রবেশের সময় মেহেরপুর তাহের ক্লিনিকের সামনে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তামিম’কে কুষ্টিয়া রেফার্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)