ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে সন্ধ্যা রাতে কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বল্লভপুর গ্রামের আরআরএফ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক জানান, বাজার কমিটির সাধারণ সম্পাদক রামনগর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে বাজারের বিশিষ্ট মুদি ব্যবস্যায়ী হেকমত আলী ও তার ছেলে শাহিন আলম তাদের প্রতিষ্ঠান শাহিন স্টোরে ইফতার ও নামাজ শেষে বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেলযোগে রওনা হয়। পথিমধ্য আরআরএফ স্কুলের সামনে তিন-চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ধারালো অস্ত্রদিয়ে কোপাতে শুরু করে। এ সময় বাইকের পিছনে বসে থাকা ছেলে শাহিনের হাতে থাকা রাইচ কুকার দিয়ে প্রতিরোধ করে এবং সাহায্যের জন্য চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। বাজার কমিটির সভাপতি আরো জানান, এ বিষয়ে মামলা করা হবে কি না বাজার কমিটির সদস্যদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে। হামলার বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনাটি ছিনতাইয়ের উদ্দ্যেশে না পূর্ব শত্রুতার কারনে ঘটেছে তা তদন্ত করার পর বলা যাবে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।
