আলমডাঙ্গায় গলাই ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-05-28 ইং
আলমডাঙ্গায় গলাই ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সোনাতনপুর গ্রামের রাজন (২৮) নামের এক যুবক গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার ভোরে সে আত্মহত্যা করে। জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সোনাতনপুরের ভীম বিশ^াসের ছেলে রাজন বিশ^াস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পিতা তাকে ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পরও সে সুস্থ না হলে বাড়িতেই অবস্থান করছিল। এ অবস্থায় সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। এক পর্যায়ে গত রোববার ভোরে সে ঘরের আড়াই রশ্মি দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আলমডাঙ্গায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় তার পিতা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)