চিহ্নিত মাদকব্যবসায়ী হাফি নিহত : শুটারগান ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-05-26 ইং
চিহ্নিত মাদকব্যবসায়ী হাফি নিহত : শুটারগান ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনীর গাড়াবাড়ীয়া বাথান মাঠে গভীর রাতে মাদকব্যবসায়ীদের দু’পক্ষের মধ্য বন্দুকযুদ্ধ গাংনী অফিস: গাংনী উপজেলার ধলা গ্রামের মাঠে মাদকব্যবসায়ীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী হাফিজুর রহমান হাফি নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। হাফি গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মুুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গাংনী কাথুলী মোড় হয়ে মেহেরপুর- কাথুলী সড়কের ধলা মোড় সংলগ্ন গাড়াবাড়ীয়া বাথান মাঠের আমাজাদ হোসেনের কচু ক্ষেতে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলাগুলির খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও ধলা ফাঁড়ি পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে গেলেও এক পর্যায়ে গুলিবিদ্ধ একটি অজ্ঞাত দেহ উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষনিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে মৃত হাফিজুর রহমান হাফির লাশ সনাক্ত করেছেন তার পরিবার। সে গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)