তিতুদহের কলাগাছিতে মানসিক প্রতিবন্ধী গৌরি ঘোষের বিষপানে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2016-10-25 ইং
তিতুদহের কলাগাছিতে মানসিক প্রতিবন্ধী গৌরি ঘোষের বিষপানে আত্মহত্যা ছবির ক্যাপশন:

`dfee`

আকিমুল ইসলাম:  চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের শ্রী কালীপদ ঘোষের পুত্র শ্রী গৌরিহরিনাথ ঘোষ (৫০) গতকাল সোমবার সকাল ১০টায় নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে।পরিবার সুত্রে জানা গেছে গৌরি কয়েক বছর যাবত মানসিক রোগে আক্রান্ত ছিল ও সে প্রায়ই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতো এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে। কিন্তুুু পরিবারের লোকজন তার সে চেষ্টা ব্যর্থ করে দেয়। গতকাল সোমবার সকালে সে নিজ ক্ষেতে ব্যবহারে রক্ষিত কীটনাশক পান করে। তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।  গতকাল বিকাল ৪টায় কলাগাছি শ্বশানঘাটে গৌরির মৃত দেহের শেষ কাজ সম্পন্ন করেন তার আত্মীয় স্বজনেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)