দামুড়হুদায় ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-৩

আপলোড তারিখঃ 2018-05-26 ইং
দামুড়হুদায় ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-৩ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- আজিজুল ইসলাম ওরফে ডাবলু (৪০), পিন্টু (২৫) ও ফেরদৌস আলী ওরফে মহন (২৫)। গতকাল শনিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দীন শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর ষ্টেশনপাড়ার মৃত. আবু শামিমের ছেলে আজিজুল ইসলাম ওরফে ডাবলুকে ৩ বোতল ফেন্সিডিলসহ ষ্টেশনএলাকা থেকে আটক করে। একই সময় এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ছয়ঘোরিয়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে পিন্টুকে ৪ বোতল ফেন্সিডিলসহ দামুড়হুদা ফিলিং স্টেশন এলাকা থেকে আটক করে। একইদিন সকালে দামুড়হুদার দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকা থেকে জয়নগর পুরাতন মসজিদপাড়ার ডাবলু মোল্লার ছেলে ফেরদৌস আলী ওরফে মহনকে ৭ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদেরকে আজ দুপুরে আদালতে সোর্পদ করা হবে বলে ওসি আকরাম হোসেন জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)